জেলার খবর

হেলিকপ্টার দুর্ঘটনায় রক্ষা পেলেন চ্যানেল আইয়ের এমডি সাগরসহ ৬ জন

হেলিকপ্টার দুর্ঘটনায় রক্ষা পেলেন চ্যানেল আইয়ের এমডি সাগরসহ ৬ জন
হেলিকপ্টার দুর্ঘটনায় রক্ষা পেলেন চ্যানেল আইয়ের এমডি সাগরসহ ৬ জন

রাজশাহীর গোদাগাড়ীতে হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগরসহ ৬ জন।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গোদাগাড়ী থেকে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি ৬০ ফুট ওপর থেকে মুখ থুবড়ে পড়ে যায়।

এ সময় হেলিকপ্টারে ছিলেন ফরিদুর রেজা সাগর, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া, রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন আলী।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন ফরিদুর রেজা সাগর, রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন আলী।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রাজশাহীর আনোয়ারা ফাহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হয় চ্যানেল আইয়ের ‘স্বর্ণকিশোরী’ অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেন তারা।

অনুষ্ঠান শেষে তারা হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেন।

হেলিক্প্টারটির পাইলট বলেন, হেলিকপ্টারটি ৬০ ফুট ওঠার পর নিয়ন্ত্রণ হারায়। হেলিপ্যাডে অবতরণ করার চেষ্টা করা হয়। তবে এটি মুখ থুবড়ে পাশে পড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও গোদাগাড়ী থানার পুলিশ। পুলিশ সবাইকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা সদরের একটি হাসপাতালে নিয়ে যায়। তবে তাদের কারও আঘাতই গুরুতর নয়।

ওসি বলেন, হেলিকপ্টারটি মাত্র ১০ হাত দূরে পড়লেই দুর্ঘটনা মারাত্মক হতে পারত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ