জেলার খবর

চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধ্বসে ৪ জন নিহত
চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধ্বসে ৪ জন নিহত

চট্টগ্রামের আলাদা দু’টি স্থানে পাহাড় ও দেয়াল ধসে শনিবার একই পরিবারের সদস্য ৩ জন সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। ভারী বর্ষণে পাহাড়ের উপর থেকে মাটি সরে পাদদেশে থাকা দুইটি টিনশেড কাঁচাঘরের উপর পড়ে এবং দেয়াল ধসে এসব হতাহতের ঘটনা ঘটে।

আজ (রোববার) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দীন জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে গতকাল (শনিবার) গভীর রাতে বন্দরনগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির পাহাড়ের পাদদেশে দুটি বাড়ি ধসে পড়ে। এতে নূর জাহান (৪৫), তাঁর আড়াই বছরের মেয়ে নূর বানু ও নূর জাহানের মা জহুরা খাতুন (৬৫) মারা যান।

তিনি জানান, নূর জাহান আর নূর বানুর লাশ ভোরেই উদ্ধার করা হয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় জহুরা খাতুনের লাশ উদ্ধার করা হয়। জহুরা লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নূর জাহানের স্বামীর নাম নূর মোহাম্মদ। তাঁদের এক ছেলে ও পাঁচ মেয়ে। নূর বানু সবার ছোট। তার বয়স আড়াই বছর। সবার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে।

এদিকে, পাঁচলাইশে দুর্ঘটনার বিষয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, টানা ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হওয়ায় বড় একটি গাছ শিকড় ভেঙে নিচে পড়ে যায়।

এতে পাহাড়ের পাদদেশে থাকা কয়েকটি কাঁচা-পাকা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। ধসে পড়ে দেয়াল। এ ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর নুরে আলম নান্টু মারা যান বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

সূত্র: পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ