জেলার খবর

দুই জঙ্গি আস্তানায় অভিযান, নিহত ২

নরসিংদীর দুই বাড়ি জঙ্গি আস্তানা
নরসিংদীর দুই বাড়ি জঙ্গি আস্তানা

নরসিংদীর মাধবদী ও শেখের চরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি দুটিতে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

নরসিংদীতে নব্য জেএমবির দুই আস্তানার মধ্যে একটিতে অভিযান সমাপ্ত ঘোষণা করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে চালানো 'গার্ডিয়ান নট' নামে এ অভিযানে দুই জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

অভিযান সমাপ্তির ঘোষণা দিয়ে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছে। তবে পুলিশের গুলিতে নাকি নিজেদের বিস্ফোরণে তারা নিহত হয়েছেন সেব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা সবাই প্রাথমিক জঙ্গি স্কোয়াডের সদস্য।

মঙ্গলবার সকাল ১১টার দিকে পুলিশের সোয়াট ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) এ অভিযান পরিচালনা করে।

এর আগে সোমবার বিকেলে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর মধ্যরাত থেকে পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা, ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট ও বগুড়া জেলা পুলিশের সমন্বিত দল বাড়ি দুটি ঘেরাও করে রাখে।

ওই সময় পর্যন্ত পুলিশের ধারণা, বাড়ি দুটিতে ৫ থেকে ৬ জন জঙ্গির অবস্থান থাকতে পারে। তাদের ধারণা, আস্তানা দুটি জেএমবি বা নব্য জেএমবির হতে পারে।

কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেন, কয়েকদিন ধরেই তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল নরসিংদীতে একাধিক জঙ্গি আস্তানা রয়েছে।

এ তথ্যের সূত্র ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে গতকাল বিকেলে মাধবদী ও শেখেরচরে সন্দেহভাজন আস্তানা দুটি শনাক্ত করা হয়। রাত সাড়ে ৮টার দিকে নিশ্চিত হওয়া যায় মাধবদীর সাততলা বাড়ির একটি তলা ও শেখের চরে ষষ্ঠতলা বাড়ির একটি তলায় জঙ্গি আস্তানা রয়েছে।

পরে রাত সাড়ে ১২টার দিকে বাড়ি দুটি ঘেরাও করা হয়। আশপাশের বাড়ি থেকে লোকজন সরানো হচ্ছে। পাশাপাশি ওই এলাকা দিয়ে সাধারণ মানুষের চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ