জেলার খবর

মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের নিহত ৩

মির্জাপুরে ট্রাক উল্টে পরিবার নিহত
মির্জাপুরে ট্রাক উল্টে পরিবার নিহত

টাঙ্গাইলের মির্জাপুরের ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার শুভুল্ল্যায় মঙ্গলবার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

নিহতরা হলেন- জয়পুরহাটের নিরঞ্জন মালি (৩০),সাগরি মালি (২৫) এবং স্বর্ণা (৭)।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি টাইলসবোঝাই ট্রাক মহাসড়কের উপজেলার শুভুল্ল্যা নামক স্থানে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ট্রাকের ছাদে যাত্রী হিসেবে থাকা তিনজন টাইলসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

তাদের মধ্যে স্বামী-স্ত্রী ও একটি মেয়ে শিশু রয়েছে। এ ঘটনায় আহত আরো ৫ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গোড়াই হাইওয়ে পুলিশের এসআই মতিউর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ