জেলার খবর

চট্টগ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন আইয়ুব বাচ্চু

আইয়ুব বাচ্চুর মরদেহ
আইয়ুব বাচ্চুর মরদেহ

চট্টগ্রামে অসংখ্য ভক্ত, অনুরাগীসহ সর্বস্তরের জনতার শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তীর ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু। বাদ আসর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে শেষ জানাজার পর সন্ধ্যায় মায়ের কবরের পাশে দাফন করা হয় তাকে।

প্রিয় শিল্পীকে একনজর দেখতে চট্টগ্রামের পূর্ব মাদারবাড়িতে এই জনস্রোত। রাজধানীর মতো আইয়ুব বাচ্চুর নিজ শহর চট্টগ্রামেও তাকে দেখতে ভীড় জমান হাজার হাজার মানুষ।

শুক্রবার রাত ১টার দিকে আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজওয়ার কানাডা থেকে এবং মেয়ে ফাইরুজ সাফরা অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর শনিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রাম নেওয়া হয় আইয়ুব বাচ্চুর মরদেহ। সকাল ১১ টায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় দেশের ব্যান্ড সংগীতের উজ্জ্বল এ নক্ষত্রকে।

সেখানে মরেদহ গ্রহণ করেন সিটি মেয়র আ জ ম নাসির। এ সময় আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্য, সহশিল্পী, শুভাকাঙ্খি ও ভক্ত- অনুরাগিরা উপস্থিত ছিলেন। বেলা ১২ টায় মরদেহ নেওয়া হয় পূর্ব মাদারবাড়ির নানার বাড়িতে। সেখানে ভীড় জমান অসংখ্য মানুষ। পরিবারের সদস্যরা আইয়ুব বাচ্চুর জন্য সকলের কাছে দোয়া চান।

বিকেল ৩টায় তার মরদেহ রাখা হয় জমিয়তুর ফালাহ জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানানো হয়।

বাদ আসর সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এই শিল্পীর। পরে চৈতন্য গলি কবরস্থানে মায়ের পাশেই দাফন করা হয় এলআরবি'র লিড গিটারিস্ট ও ভোকালিস্টকে।

গত বৃহস্পতিবার ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান 'গীটারের জাদুকর' খ্যাত আইয়ুব বাচ্চু। তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী। বাংলাদেশের তরুণদের গিটারের মুর্ছনায় মাতিয়ে রেখেছেন প্রায় চার দশক ধরে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ