জেলার খবর

পাবনা-নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

পাবনা ও নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শনিবার কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছে।

র্যা রের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পোপন সংবাদের ভিত্তিতে পাবনার রাজাপুরের ক্যালিকো কটন মিলের পরিত্যক্ত ভবনে অভিযান চালানো হয়। এ সময় মাদক চোরাকারবারি ও র্যােবের সঙ্গে গুলিবিনিময়ে টিপু শেখ নামের একজনকে গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক টিপুকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় র্যা বের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত টিপু শেখের বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে।

এদিকে, পুলিশ জানিয়েছে, ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে টেংরারটেক এলাকায় আটককৃত এক ডাকাত সদস্যকে নিয়ে ডাকাতির মালামাল উদ্ধারে যায় পুলিশ। সেখানে এক দল ডাকাতের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ে আবুল হোসেন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। আবুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ