জেলার খবর

চাঁদপুরে মাছ ধরতে যাওয়ার পথে প্রাণ গেল ৩ জনের

  চাঁদপুরে মাছ ধরতে যাওয়ার পথে প্রাণ গেল ৩ জনের
চাঁদপুরে মাছ ধরতে যাওয়ার পথে প্রাণ গেল ৩ জনের

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার তিন আরোহী মারা গেছেন।

নিহতরা হলেন: এলেম হোসেন (৪৫) তার ছেলে একরাম হোসেন (২২) এবং আবু সুফিয়ান (৪০)। তাদের বাড়ি শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায়।

হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন জানান, সোমবার ভোরে উপজেলার বাকিলা এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

অটোরিকশার আরেক যাত্রী বিল্লাল হোসেন (৩৫) এবং চালককে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের নাম জানা যায়নি।

ওসি বলেন, অটোরিকশাটি শাহরাস্তির উয়ারুক বাজার থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। বাকিলার কাছে অন্য কোনো একটি ভারী বাহনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিদর্শক ফরিদ আহমেদ বলেন, ধারনার করা হচ্ছে অন্য বাহনটি ট্রাক বা কভার্ড ভ্যানজাতীয় কোনো গাড়ি এ জন্য দায়ী। তব সেটি দুর্ঘটনার পর দ্রুত ওই এলাকা থেকে চলে যায়।

ওসি আলমগীর বলেন, অটোরিকশার ভেতরে ও বাইরে মাছ ধরার বড়শি এবং জাল পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনা শিকার যাত্রীরা মাছ ধরতে চাঁদপুরে যাচ্ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ