জেলার খবর

নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

উন্নয়ন করতে যেয়ে কোনো মানুষ যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করছে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার পটুয়াখালীর পায়রাবন্দর ও পায়রা বিদ্যুৎকেন্দ্রসহ বেশকিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছে।

১০ বছরে সারাদেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে জনগণকে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান ভোট জানান।

পটুয়াখালীতে স্বপ্নের ঠিকানার দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় দক্ষিণাঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য পায়রা বন্দরে সাইক্লোন সেন্টার তৈরির কথা জানান তিনি।

এছাড়া ২০২০-২০২১ সালকে যে মুজিববর্ষ ঘোষণা দেয়া হয়েছে—এই সময়ের মধ্যে বাংলাদেশকে দারিদ্রমুক্ত করার আশা প্রকাশ করেন শেখ হাসিনা

সকাল ১১টার দিকে পটুয়াখালীর পায়রায় পৌঁছান তিনি।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কর্মসূচি পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত স্বপ্নের ঠিকানা আবাসনের উদ্বোধনসহ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উন্নয়ন কর্মকাণ্ডের ফলক উন্মোচন করেন তিনি।

পাশাপাশি সেখানে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার এই সফরকালে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় ১৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

প্রকল্পগুলো হচ্ছে- পটুয়াখালী সরকারি কলেজের পাঁচতলা গার্লস হোস্টেল ও শিক্ষা কাম-পরীক্ষা হল নির্মাণকাজ, হাজি আক্কেল আলী হাওলাদার কলেজে চারতলা শিক্ষা ভবনের নির্মাণ কাজ, ইসহাক মডেল ডিগ্রি কলেজ, কুয়াকাটা খানাবাদ কলেজ, মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ, আলহাজ জালাল উদ্দিন কলেজ, সুবিদ খালী ডিগ্রি কলেজ ও দুমকি জনতা ডিগ্রি কলেজ, চারতলা শিক্ষা ভবন নির্মাণকাজ, দুমকি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন, মির্জাগঞ্জ ৩৩/১১ কেভি বিদ্যুৎ স্টেশন, পায়রাবন্দর শেখ হাসিনা সড়ক এবং পায়রাবন্দর সার্ভিস জেটি, মসজিদ, অফিসার গেস্ট হাউস ও স্টাফ ডরমেটরি।

এরপর প্রধানমন্ত্রী বরগুনা জেলা পরিদর্শন করেন এবং ২১টি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৩টায় তালতলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসমাবেশে ভাষণ দেবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ