জেলার খবর

আর একটি বার নৌকায় ভোট দিন: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নৌকায় ভোট দিয়ে এ দেশ কখনো ব্যর্থ হয়নি। জনগণ যখনই নৌকায় ভোট দিয়েছে, তখনই দেশ এগিয়ে গেছে এ কথা বলে দেশবাসীকে আরেকটিবার নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বরগুনায় জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এভাবেই আবারো তাকে দেশসেবার সুযোগ দেয়ার কথা বলেন তিনি।

আমরা যে উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মান লাভ করেছি, সেটা ধরে রাখতে আরেকটিবার আওয়ামী লীগকে ভোট দিন, নৌকায় ভোট দিন বলে জানান তিনি।

শনিবার বিকেলে বরগুনার তালতলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এর আগে ওই এলাকার বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই উন্নয়ন করে—আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সেবার সুযোগ দিয়েছেন এজন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জনগণের প্রতি।

নৌকা মানেই উন্নয়ন—এ নৌকায় ভোট দিয়ে দেশ স্বাধীন হয়েছে, নৌকায় ভোট দিয়ে মানুষ কখনো ঠকেনি। যখনই ভোট দিয়েছে উন্নয়ন হয়েছে। নৌকার ফলেই সমগ্র বাংলাদেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে বলে জানান তিনি।

দক্ষিণ বঙ্গ একসময় উপেক্ষিত থাকলেও এখন এখানেও উন্নয়নের ছোঁয়া লেগেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখানেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। আজ অনেকগুলো প্রজেক্ট উদ্বোধন করেছি। এগুলো বরগুনার মানুষের জন্য আমাদের সরকারের উপহার।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই একটি মানুষও গৃহহারা থাকবে না। আমরা চাই দেশের মানুষ সুখী-সমৃদ্ধিশালী জীবন যাপন করবে। সারাবিশ্বে আমরা উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মান লাভ করেছি। এই উন্নয়ন ধরে রাখতে আরেকটিবার আওয়ামী লীগকে ভোট দিন, নৌকায় ভোট দিন।

এসময় তিনি জনসভায় উপস্থিত জনতার কাছে ওয়াদা চেয়ে বলেন, আপনারা ওয়াদা করুন, যাকেই আগামী নির্বাচনে নৌকা মার্কায় পাঠাবো, তাকেই ভোট দিয়ে নির্বাচিত করে আওয়ামী লীগকে দেশের সেবা করার সুযোগ দেবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ