আন্দোলনকে পুঁজি করে কেউ যেন ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সারাদেশে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার নওগাঁর পত্নীতলায় মডেল থানার ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ নির্দেশ দেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন একজন রাজনৈতিক ব্যক্তি।
তিনি ৭ দফা দিতেই পারেন দলীয়ভাবে তাদের সেই দাবির জবাব দেয়া হচ্ছে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: