কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ-মিয়ানমার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সে দেশের পররাষ্ট্র সচিব মিন্ট থো।
রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং প্রত্যাবাসন সম্পর্কিত গঠিত টেকনিক্যাল কমিটির প্রধান মো. আবুল কালাম জানিয়েছেন, সকাল সাড়ে ১১টার দিকে প্রতিনিধি দলের সদস্যরা কুতুপালং ডি-৫ রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।
আবুল কালাম জানান, সেখানে তারা প্রত্যাবাসনের ব্যাপারে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারে যেসব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সেসব বিষয়েও তাদের অবহিত করা হয় বলে জানান তিনি।
বিকেলে ফেরার পথে রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে, ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে রোহিঙ্গা এবং বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের।