জেলার খবর

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু আগামী মাস থেকে

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু আগামী মাস থেকে
রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু আগামী মাস থেকে

আগামী মাস থেকেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে বাংলাদেশ মিয়ানমারের সিদ্ধান্তকে সময়োপযোগী নয় বলে মনে করে জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর।

গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠকে আগামী মাস থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে দুই দেশ একমত হওয়ার পরিপ্রেক্ষিতেই জাতিসংঘ সংস্থাটি এই প্রতিক্রিয়া জানালো।

ইনএনএইচসিআরের মুখপাত্র আন্দ্রেই মেহেচি রয়টার্সকে জানিয়েছেন, রোহিঙ্গাদের রাখাইনে বসাবাসের মতো উপযোগী পরিবেশ এখনো তৈরি করতে পারেনি মিয়ানমার। রাখাইনে বাস করা রোহিঙ্গাদের ওপর এখনো নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সেখানে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে কেন বাঁধা দেওয়া হচ্ছে তিনি এমন প্রশ্নও তোলেন।

এ সিদ্ধান্ত রোহিঙ্গাদেরকে এক দুর্বিসহ ভবিষ্যতের দিকে ঠেলে দেবে বলেও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক এই কর্মকর্তা। প্রত্যাবাসনে ক্ষতিগ্রস্থদের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার ওপর তিনি জোর দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ