জেলার খবর

চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণ
চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণ

চট্টগ্রামের হাটহাজারীতে গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে ২ দুই শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ বাকি ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক।

নিহত দুই শিশু হলেন- রাজিয়া সুলতানা মিম (১১) ও সামিন (৩)। আহতরা হলেন- সনি বেগম (২৬), রুবি আক্তার (১৬) ও শিশু ইয়াসিন (১)।

বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আমানবাজার এলাকার হারুন ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন সনি বেগমের পরিবার। কয়েকদিনের জন্য তারা বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফিরে রাতে রান্না জন্য চুলা জ্বালাতে গেলে গ্যাসের সঞ্চালন লাইনে বিস্ফোরণ ঘটে। এ সময় তিনজন শিশু ও দুইজন নারী দগ্ধ হন।

ধারণা করা হচ্ছে, সনি বেগমের পরিবার বেশ কয়েকদিন বাড়িতে অনুপস্থিত থাকায় কোনোভাবে গ্যাসলাইন লিকেজ হয়ে রান্না ঘরে গ্যাস জমে গিয়েছিলে। রাতে চুলায় আগুন দিতে গেলে গ্যাসের সঞ্চালন লাইনে বিস্ফোরণ হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ