জেলার খবর

সংলাপ ফলপ্রসূ হবে না: এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার দুপুরে রংপুরে একদিনের সফরে এসে পর্যটন মোটেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তাদের সাত দফা দাবির কোনোটিও মানা সম্ভব নয়। তারা শেখ হাসিনার পদত্যাগ চান, সংসদ ভেঙে দিতে চান, এসব দাবির কোনোটিই মেনে নেয়া সম্ভব নয়। ফলে সংলাপ ব্যর্থ হবে।

তিনি সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন, শেখ হাসিনা কি পদ্যত্যাগ করবেন? এ রকম অনেক অসাংবিধানিক দাবি তারা করেছে যা কোনোভাবেই মেনে নেয়া সম্ভব নয়।

এদিকে, আওয়ামী লীগ বলেছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট চেয়েছে সংবিধানের বাহিরের অনেক কিছু।

বিএনপির নির্বাচনে অংশ নেয়া সম্পর্কে এরশাদ বলেন, খালেদা জিয়া জেলে, তারেক রহমান দেশের বাহিরে। দলে নেতৃত্ব দেবে কে- এই প্রশ্ন এখন সবার মনে। ফখরুলকে দেখি ঐক্যজোটের সঙ্গে। ড. কামাল বিএনপির নেতৃত্ব দিতে পারেন না। বিএনপি এখনও বলেনি তারা নির্বাচনে অংশ নেবে কি না।

জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে এরশাদ বলেন, ইভিএম পরীক্ষিত নয় এটি আমরা সন্দেহের চোখে দেখি। ইভিএম দিলে কারচুপির ঘটনা ঘটতে পারে—তাই জাতীয় পার্টি এর পক্ষে নেই।

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংক্রান্ত অধ্যাদেশ প্রসঙ্গে এরশাদ বলেন, ‘ইভিএম সম্পর্কে আমি প্রথম থেকে আপত্তি জানিয়ে আসছি। কারণ ইভিএমের মাধ্যমে ভোট হলে সেই ভোটে কারচুপি করা সম্ভব। সে কারণে আমি আবারো ইভিএম ব্যবহার না করার জন্য সরকারকে অনুরোধ জানাবো।’

তিনি বলেন, দেশে এখন যতই রাজনৈতিক দল থাকুক না কেন একমাত্র জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখে আর বিএনপি নিজেদের অস্তিত্ব সংকটে রয়েছে। ফলে আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে। তবে আগামী নির্বাচনও অবাধ ও নিরপেক্ষ হবে কিনা সে নিয়ে সংশয় রয়েছে।

আগামী ৫ নভেম্বর আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির সংলাপের ব্যাপারে এরশাদ বলেন, আমি একাই আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করব এটা ঠিক সংলাপ নয়। কোন আসন চাইতে হবে, কোনটা চাইতে হবে না সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না।

জাপা চেয়ারম্যান বলেন, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আমরা চাই সেটা হবে কি না আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন জাতীয় পার্টি ছাড়া আর অন্য কোন বৃহৎ দল নেই। যেসব ছোট দল আছে তাদের দ্বারা সরকার গঠন বা পতন সম্ভব নয়। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে রয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।

রংপুরের ৬টি সংসদীয় আসন সম্পর্কে এরশাদ বলেন, রংপুরের ৬টি আসনের মধ্যে ৪টি আওয়ামী লীগের দখলে রয়েছে। আমরা আসনগুলো ফেরত চাইবো। রংপুরের আসনে হাত দিতে দেব না। জোটগত নির্বাচনে যেখানে লাঙ্গল থাকবে সেখানে নৌকার প্রার্থী থাকতে পারে না। এ নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা বৈঠক করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, গাইবান্ধা সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ফখর-উজ-জামান জাহাঙ্গীর, প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর খালেদ আক্তার, জাপা নেতা মোস্তফা সেলিম বেঙ্গল, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ, অ্যাড. মোকাম্মেল হোসেন চৌধুরী, আব্দুর রাজ্জাক প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ