জেলার খবর

বিজিপির গুলি: রোহিঙ্গাসহ দুই কিশোর আহত, বিরাজ করছে আতঙ্ক

বিজিপির গুলি: রোহিঙ্গাসহ দুই কিশোর আহত, বিরাজ করছে আতঙ্ক
বিজিপির গুলি: রোহিঙ্গাসহ দুই কিশোর আহত, বিরাজ করছে আতঙ্ক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে রোহিঙ্গাসহ দুই কিশোর আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তবে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

উদ্ভুত পরিস্থিতিতে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপির কাছে প্রতিবাদ লিপি পাঠানো হবে বলে জানিয়েছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান।

এ নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকেরও আহবান জানানো হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ঘটনার পর থেকে সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

রোববার সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত সীমান্তের উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল জিরো পয়েন্টে কয়েক দফা অতর্কিত গুলিবর্ষণ করে বিজিপি। এতে এক রোহিঙ্গা কিশোর ও বাংলাদেশি স্থানীয় এক শিশু গুলিবিদ্ধ হয়। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ