জেলার খবর

ঐক্যফ্রন্টের ৭ দফা না মানলে তফসিল গ্রহণযোগ্য নয়: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ঐক্যফ্রন্টের ৭ দফা না মানলে তফসিল গ্রহণযোগ্য হবে না— বলে জানিয়েছেন বিএনপি'র মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচনের তফসিল গ্রহণযোগ্য হবে না। এখন সংকট আরও কঠিন, আরও ভয়াবহ। ঘোষিত তফসিল কার্যকর করতে হলে রাজনৈতিক বন্দিদের মামলা তুলে মুক্তি দিতে হবে।

তিনি আরো বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে স্বৈরাচার সরকার আটকে রেখেছে। তিনি (খালেদা জিয়া) অসুস্থ, হাসপাতালে তার চিকিৎসা চলছিল- সেখান থেকে জেলখানায় নেয়া হয়েছে। গত পাঁচ বছর ধরে গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করে যাচ্ছি। তারা পুলিশ দিয়ে, বন্দুক-পিস্তল দিয়ে মানুষকে গণতন্ত্রের অধিকার থেকে বঞ্চিত রেখেছে।

রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ

রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ

সমাবেশে জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, নির্বাচনে যেতে চাই- উসকানি দেবেন না। ৭ দফা না মানলে দেশে নির্বাচন হবে না।

এদিকে, শারীরিক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যাচ্ছেন না ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এর আগের তিন সমাবেশেই তিনি উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও জোটের বিভাগীয় সমন্বয়ক মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে বিকেল পৌন ৩টার দিকে রাজশাহীর মাদ্রাসা মাঠে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠনসহ সাত দাফ দাবি আদায়ে জোটের চতুর্থ সমাবেশ এটি। মাঠের পাশে মাদ্রাসা স্কুলে জেএসসি পরীক্ষা থাকায় সকাল থেকে সভাস্থল ঘিরে রেখেছিলো নিরাপত্তা বাহিনী। দুপুর ১২ টার পর সভাস্থল জনগণের জন্য খুলে দেয় পুলিশ।

প্রসঙ্গত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের এটি চতুর্থ জনসভা। এর আগে গত মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে জাতীয় ঐক্যফ্রন্ট। তার আগে ২৪ অক্টোবর সিলেটে ও ২৭ অক্টোবর চট্টগ্রামে জনসভা করে জাতীয় ঐক্যফ্রন্ট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ