জেলার খবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়ায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

নিহত সিএনজি চালক ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সার পলিশা গ্রামের আক্তার আলীর ছেলে ছবুর মিয়া (৩৫)। নিহত অপর দুইজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ঢাকা ছেড়ে আসা উত্তরবঙ্গগামী যাত্রীবাহী একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক ছবুর মিয়া নিহত হন। আহত হন সিএনজির দুইজন যাত্রী।

পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিংসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ