জেলার খবর

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষ
লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপটিবাড়ী ইউনিয়নের গিলাবাড়ীতে মঙ্গলবার জমি নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২ জন।

নিহতরা হলেন : আব্দুল জলিল মিয়া (৫৫), গোলাম রব্বানি (৪০) ও সহিদার রহমান (৫০)।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, উপজেলার সাপটিবাড়ী ও চিপারবাজার গ্রামের লোকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে দুই গ্রামের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে জলিলসহ ২ জনের মৃত্যু হয়। আহত হন আরও তিন জন। তাদের লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক আরও একজনকে মৃত হয়।

এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে বলে জানান ওসি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ