জেলার খবর

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক বিক্রেতা নিহত

থেমে নেই বন্দুকযুদ্ধ
থেমে নেই বন্দুকযুদ্ধ

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুমন (২৭) নামে শীর্ষ এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাত পৌনে ১টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জের চর পুলিয়ামারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন স্থানীয় চর কালিবাড়ি এলাকার সুরুজ ড্রাইভার ওরফে গোলাম মোস্তফার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল বলেন, চর পুলিয়ামারি এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও ফাঁকা গুলি ছোড়ে।

এক পর্যায়ে সবাই পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে উদ্ধার করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সুমনের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ