জেলার খবর

স্বেচ্ছায় যেতে চাইলে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে: কমিশনার

রোহিঙ্গা প্রত্যাবাসন
রোহিঙ্গা প্রত্যাবাসন

প্রথম দফা প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত রোহিঙ্গাদের কেউ যদি স্বেচ্ছায় ফিরতে চান তবে তাদের বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারে পাঠানো হবে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) দেয়া প্রতিবেদন প্রত্যাবাসনের অনুকূলে না বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়াতে মোহাম্মাদ আবুল কালাম সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এখন টেকনাফের ২২ নম্বর ক্যাম্প উঞ্চিপ্রাংয়ে যাচ্ছি সেখানে রোহিঙ্গারা প্রত্যাবাসনের জন্য প্রস্তুত তাদের সঙ্গে কথা বলবো। তারা স্বেচ্ছায় যেতে চাইলে প্রত্যাবাসন শুরু হবে—দিনের যেকোনো সময়। ওদিকে মিয়ানমারও প্রস্তুত আছে।

বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে ১৫০ জনের প্রথম দলকে দিয়ে বৃহস্পতিবার রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি শুরু হয়েছে। তবে রোহিঙ্গাদের একটি বড় অংশ নিজ দেশে ফেরত যেতে চাচ্ছে না বলে কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে গোটা প্রক্রিয়া।

সকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আবুল কালাম বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি শুরু হয়েছে। ট্রানজিট ক্যাম্পের দিকে যাচ্ছি।

তিনি বলেন, প্রত্যাবাসনের তালিকায় থাকা রোহিঙ্গারা এখনই রাখাইনে ফিরে যেতে আগ্রহী নয় বলে উল্লেখ করে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) গত দুই দিন ৫০টি রোহিঙ্গা পরিবারের সাক্ষাৎকার নেয়ার পর একটি প্রতিবেদন দিয়েছে।

তিনি আরো বলেন, এ বিষয়ে মতামত জানতে গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রতিবেদনটি যাচাই–বাছাই চলছে। ঢাকায় থেকে খবর এলেই এক ঘণ্টার মধ্যে প্রত্যাবাসন শুরু করা যাবে।

১৫০ জনের প্রথম দলকে দিয়ে আজ- বৃহস্পতিবার বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা তবে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত টেকনাফের কেরুনতলী ট্রানজিট ঘাট এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ঘাট দুটি পরিদর্শন করে সেখানে প্রত্যাবাসনের জন্য কোনো রোহিঙ্গাকে দেখা যায়নি। টেকনাফের ঘাটে কয়েকজন আনসার সদস্য ট্রানজিট ক্যাম্পটি পাহারা দিচ্ছেন। নাফ নদীতে রোহিঙ্গা পারাপারের কোনো নৌকা বা ট্রলারও দেখা যায়নি।

প্রত্যাবাসন করতে হলে এখান থেকে নৌকা নিয়ে পাঁচ কিলোমিটার নদী পার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে যেতে হবে। এদিকে, ঘুমধুম সীমান্তে ট্রানজিট ক্যাম্পটিও ফাঁকা পড়ে রয়েছে। সেখানে কয়েকজন বিজিবি সদস্য টহলে দিচ্ছেন। এখান থেকে স্থলপথে বাংলাদেশ–মিয়ানমার মৈত্রী সেতু পার হয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা রয়েছে।

উখিয়া ও টেকনাফে আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গা সংখ্যা এখন ১১ লাখ ১৮ হাজার ৫৫৪। এর মধ্যে গত বছরের ২৫ আগস্টের পর এসেছে প্রায় সাত লাখ রোহিঙ্গা। আজ প্রথম দিন ৩০ পরিবারের ১৫০ জনকে প্রত্যাবাসনের জন্য প্রস্তুত করা হলেও অনেকেই তাতে রাজি না। জানা গেছে আশ্রয় শিবির ছেড়ে তা পালাচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ