যশোর-নড়াইল সড়কের করিমপুরে বৃহস্পতিবার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মৌজা প্রধান বা হেডম্যান সুশোভন খিসা নামে একজন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, বেনাপোলের উদ্দেশে রাঙামাটি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যশোর-নড়াইল সড়কের করিমপুর বড়পুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নড়াইলগামী অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস দুই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
তিনি আরো বলেন, রাঙামাটি থেকে বেনাপোল হয়ে ভারতে তীর্থ স্থানে যাচ্ছিলেন ৪৫ জন যাত্রী।
যশোর জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার আব্দুর রশিদ বলেন, আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার স্বার্থে ঢাকায় পাঠানো হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: