টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বরডেল গ্রামের মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে মোহাম্মদ বেলাল নামের একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ইয়াবা চালান বা পাচারের সময় কিংবা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা পুলিশের। বেলাল হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী গ্রামের বাসিন্দা।
গত তিন সপ্তাহে টেকনাফের বিভিন্ন এলাকায় কথিত বন্দুকযুদ্ধ'র ঘটনায় ১০ জন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে বলে দাবি পুলিশের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: