জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হলে তারা পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
রোববার সকালে সাভার সেনানিবাসে সিএমপিসি অ্যান্ড এসের প্যারেড গ্রাউন্ডে ১১তম বাংলাদেশ ইনফ্যান্টি রেজিমেন্টকে কালার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি জানান, সেনা বাহিনী অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে কাজ করবে।
এছাড়া দেশের প্রয়োজনে সেনা সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছে বলেও জানান জেনারেল আজিজ আহমেদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: