লালমনিরহাট ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শুক্রবার এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে লালমনিরনহাট-কুড়িদগ্রাম মহাসড়কের পঞ্চগ্রাম ফকিরের তকেয়া বাজারে একটি বিকল ট্রাক মেরামত করছিলেন ট্রাক চালক। এ সময় পাশে দাঁড়িয়ে তা দেখছিলো মোস্তাফিজুর রহমান নামে এক শিশু। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী এসবি পরিবহনের একটি বাস এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে শিশু ও ট্রাকচালক মারা যায়। এ ঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: