জেলার খবর

তাজরিন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের পুনর্বাসনের দাবি

তাজরিন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের পুনর্বাসনের দাবি
তাজরিন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের পুনর্বাসনের দাবি

আজ ২৪ নভেম্বর- সাভারের আশুলিয়ার তাজরিন ফ্যাশন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ৬ বছর।

ওইদিন অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন ১১৩ জন গার্মেন্টস শ্রমিক। আহত হন তিনশোরও বেশি শ্রমিক। তাদের অনেকেই পঙ্গু হয়ে চিকিৎসার অভাবে মানবেতর দিন কাটাচ্ছেন। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের দাবি তাদের।

আজ ২৪ নভেম্বর। ২০১২ সালের এদিনে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোরা গ্রুপের তাজরিন ফ্যাশন নামের পোশাক কারখানায় আগুন লাগে। আর সেই আগুনে পুড়ে মারা যান ১১৩জন শ্রমিক। অনেকেই দগ্ধ হন। আগুন থেকে বাঁচতে তাড়াহুড়ো করে নামতে গিয়েও আহত হন আরো অনেকে।

এ ঘটনায় সরকার ও বিজিএমইএ নিহত শ্রমিকদের পরিবার ও আহত শ্রমিকদের আর্থিক ক্ষতিপূরণ দেয়। সে টাকায় প্রায় সবটাই আহতরা তাদের চিকিৎসাতেই ব্যয় করেছেন। তবে, ক্ষতিপূরণের টাকা পাননি বলেও অভিযোগ অনেকের।

আহত শ্রমিকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসনের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার বলে জানান ঢাকা জেলা কিমিটির টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার ফেডারেশন সভাপতি মিজানুর রহমান মিজান।

ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কাজের পরিবেশ ও প্রশিক্ষণসহ সব ধরণের সহযোগিতার পরামর্শ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের -জাবির সরকার ও রাজনীতি বিভাগের আহমেদ অধ্যাপক মো. বশির

তাজরিন পোশাক কারখানাটি আবার চালু করে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যদের কর্মসংস্থান করার দাবি স্থানীয়দের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ