জেলার খবর

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কড্ডার মোড়ে বৃহস্পতিবার দুই বাস ও একটি ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে সদর উপজেলার সয়দাবাদে দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো ২ জন।

নিহতরা হলেন: মোরশেদুল ইসলাম (২৮) এবং আরিফ হোসেন (২২)। আর আহতরা হলেন: উজ্জল মোহন্ত (৩৫) ও জাহাঙ্গীর হোসেন (৪০)।

কড্ডার মোড় ট্রাফিক ফাঁড়ির ইন্সপেক্টর আসাদ আলী বলেন, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা থেকে বগুড়াগামী আলিফ পরিবহনের একটি বাস কড্ডার মোড়ে এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি বাস ও একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে আলিফ পরিবহনের বাসটি রাস্তার ওপর ও মিনিবাসটি পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। বাস থেকে ৫ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২০ জনকে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান।

এদিকে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, রাতে উত্তরাঞ্চল থেকে ধানবোঝাই ট্রাকটি ঢাকা যাওয়ার সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই উভয় ট্রাকের চালক নিহত এবং হেলপাররা আহত হন।

পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। তাদেরকে সিরাজগঞ্জ আড়াইশ’ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ