শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে শ্রমিকরা।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাশ বলেন, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ফকিরা গার্মেন্টসের কয়েকজন শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এর জের ধরে সকালে ওই কারখানার শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
তিনি আরো বলেন, এ সময় শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে ওই মহাসড়কে দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।
এদিকে, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: