জেলার খবর

প্রশাসনের নিয়ন্ত্রণে ইজতেমা ময়দান

প্রশাসনের নিয়ন্ত্রণে ইজতেমা ময়দান
প্রশাসনের নিয়ন্ত্রণে ইজতেমা ময়দান

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দুইগ্রুপের সংঘর্ষের ঘটনার পর ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।

রোববার জানা গেছে, সংঘর্ষের ঘটনায় আহতদের বেশিরভাগই হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

পুরো ইজতেমা ময়দান এলাকার পরিবেশ অনেকটাই স্বাভাবিক। তবে সংঘর্ষের ঘটনার পর থেকে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন ইজতেমা ফটকে আসা কয়েকজন মুসল্লি।

পুলিশ জানিয়েছে, শনিবার ইজতেমা ময়দানে আধিপত্য ও নেতৃত্বের কোন্দলসহ দেওবন্দ ও কওমী মাদ্রাসাপন্থী দুই গ্রুপের সংঘর্ষে একজন মুসল্লি মারা যান এবং দুই শতাধিক আহত হন।

এরপর গতকাল বিকেলে পুরো ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নেয় পুলিশ ও স্থানীয় প্রশাসন।

মাইকিং করে মুসল্লিদের সেখান থেকে বের করে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, যেসব মুসল্লি বেডিংপত্র ফেলে ময়দান ত্যাগ করেছেন পরিচয় নিশ্চিতের মাধ্যমে তাদের সেগুলো ফেরত দেওয়া হবে।

তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনে মুসল্লিকে ইজতেমা ময়দানে অবস্থান করতে দেওয়া হবে না। গত কাল সংঘর্ষের পর টঙ্গীর বিশ্ব ইজতেমা নির্বাচনের কারণে স্থগিত ঘোষণা করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ