জেলার খবর

গাজীপুরে বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

 গাজীপুরে বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ
গাজীপুরে বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ

গাজীপুরে বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী মারা গেছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে আট জন।

সদর থানার এসআই মো. শহীদুল ইসলাম জানান, সোমবার সকালে হালডোবা এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন: সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মুন্সীগঞ্জের গজারিয়া থানার লক্ষীপুর এলাকার মো. মিজানুর রহমান (৫০) ও রাতুল (১৮) নামে এক তরুণ।

পুলিশের এ কর্মকর্তা বলেন, রাজেন্দ্রপুর ক্যান্টমেন্ট এলাকা থেকে বাসটি গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকায় যাচ্ছিল পথে বিপরীতমুখী লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার জন এবং হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যান।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, দুর্ঘটনাস্থল থেকে আহত ছয় জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন। আর দুলাল (৪৫) নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া খাইরুল (৪০), খলিল (৪০) ও নিশান আহমেদসহ (২৮) চারজনকে তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ