টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ২০-২৫ হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
রোববার রাতে টঙ্গী পশ্চিম থানায় মামলা করা হয়। এই মামলায় এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
এছাড়া ওই সংঘর্ষে ইসমাইল মণ্ডল নামের একজন নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
শনিবার বেলা ১১টা থেকে দিনভর সংঘর্ষের পর ওইদিন বিকেল থেকে ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলাবাহিনী।
ময়দানে পড়ে থাকা অসংখ্য মালামাল সঠিক ব্যক্তিদের কাছে বুঝিয়ে দিতে কাজ করছে আইনশৃঙ্খলাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: