আহত হয়েছেন কমপক্ষে ১০ জন— জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে নড়াইলের নড়াগাতি উপজেলার কান্দুরী গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়ছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইলিয়াস উদ্দিন মেম্বারের সঙ্গে একই এলাকার ছহমউদ্দিন গ্রুপের দ্বন্দ্ব চলে আসছে। সকালে ধান কাটতে গেলে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় ইলিয়াস গ্রুপের লোকজন ছহমউদ্দিনের ছেলে রুকু ও তাদের পক্ষের ইমান আলীকে কোপালে ঘটনাস্থলেই ইমান আলী মৃত্যু হয়।
পরে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিসিৎসাধীন অবস্থায় রুকু মোল্লার মৃত্যু হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আহত হন ১১ জনকে উদ্ধার করে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়।
দু’টি পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান ওসি।
তাদের দুজনের বাড়িই কান্দুরী গ্রামে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে।
এদিকে, বুধবার রাতে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের চরশী কান্দারপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গোলাম মোস্তফা নামের একজন নিহত হয়েছেন।