অভ্যন্তরীণ সংকটের কারণে বিএনপি যদি নির্বাচন থেকে সরে না যায় তবে দেশে একটি গ্রহণযোগ্য অর্থবহ ও স্বচ্ছ নির্বাচন হবে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার সকালে ফেনীতে আওয়ামী লীগের সাধারণ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে এমন কোনো সঙ্কট নেই বা হবে না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়— সংকট বিএনপির অভ্যন্তরে রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: