জেলার খবর

ঠাকুরগাঁওয়ে ফখরুলের গাড়িবহরে হামলা

ঠাকুরগাঁওয়ে ফখরুলের গাড়িবহরে হামলা
ঠাকুরগাঁওয়ে ফখরুলের গাড়িবহরে হামলা

ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। তার বহরে থাকা ৬ থেকে ৭টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

বহরে থাকা মির্জা ফখরুলের ব্যক্তিগত কর্মকর্তা মো. ইউনুস দাবি করেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ রকম একটি খবর পাওয়া গেছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তিনি নিজে মির্জা ফখরুলের সঙ্গে কথা বলেছেন।

ফখরুলের ব্যক্তিগত কর্মকর্তা মো. ইউনুস বলেন, হামলাকারীরা বহরের গাড়ি ভাঙচুর করেছে। তবে বিএনপির মহাসচিবের গাড়ি অক্ষত রয়েছে। তিনিও (মির্জা ফখরুল) অক্ষত আছেন। তবে এ ঘটনায় বিএনপির কয়েকজন নেতা-কর্মী সামান্য আহত হয়েছেন।

বহরে থাকে বিএনপির নেতাকর্মীরা বলেন, গতকাল সোমবার রাতে স্থানীয় বিএনপির দুজন নেতা গ্রেপ্তার হন। মির্জা ফখরুল তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার জন্য বেগুনবাড়ি ইউনিয়নের তানারহাট গ্রামে যাওয়ার পথে হামলা হয়। আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ বিএনপির নেতাদের।

মো. ইউনুসের অভিযোগ, বেগুনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বনী আমিনের নেতৃত্বে এই হামলা হয়।

বেগুনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বনি আমিন হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন ভাংচুর করেনি। ছাত্রদলসহ বিএনপিরই কিছু লোক হামলা চালিয়ে আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে।

হামলার কারণে মির্জা ফখরুল আর তানারহাটে অবস্থান করেননি। সেখান থেকে তিনি গরিয়ার হাট নামক স্থানে নির্বাচনী পথসভা ও প্রচারে অংশ নেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ