জেলার খবর

নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র বিভিন্ন স্থানে সংঘর্ষ

নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র বিভিন্ন স্থানে সংঘর্ষ
নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র বিভিন্ন স্থানে সংঘর্ষ

নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষ চলছেই। বুধবার সকালে গাজীপুর-১ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী চৌধুরী তানভীর আহম্মেদ সিদ্দিকীর নির্বাচনী প্রচারণায় বাধা, হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গা-২ আসনের জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে বিএনপি অফিস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন বিএনপির ৪ নেতাকর্মী।

গাজীপুরে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকালে গণসংযোগ শুরু করেন গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী।

প্রচারণার এক পর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তাদের ওপর হামলা চালায় মোটরসাইকেল আরোহী একদল যুবক।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, নির্বাচনী পরিবেশ নষ্ট করতেই ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ হামলার প্রতিবাদে উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাটোর-৩ আসনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে। সকালে সিংড়া উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিএনপি প্রার্থী দাউদার মাহমুদ।

জানান, প্রচরণা শুরুর পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। বর্তমানে অন্তত ৫ জন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর চুয়াডাঙ্গার রায়পুর চৌরাস্তার মোড়ে নির্বাচনী অফিস উদ্বোধন করেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান। উদ্বোধন শেষে অতিথিরা চলে গেলে সেখানে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা নির্বাচনী অফিস ভাংচুর ও বিএনপি-ছাত্রদলের ৪ নেতাকর্মীদের পিটিয়ে জখম করে।

বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাহাজ্জত হোসেন মির্জা ও তার লোকজন বিএনপির অফিসে এ হামলা চালিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে, যশোর-৩ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে। জেলা বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালির কবিরহাটে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে গুলিতে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন।

ফরিদপুরে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ইউসুফ আল মামুনকে বিএনপির নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ