ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ সদরের জামতলা এলাকায় কাভার্ডভ্যান চাপায় ৩ জন নিহত হয়েছেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল ময়মনসিংহের জামতলা এলাকায় একটি কাভার্ডভ্যান চার পথচারীকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই চুরখাই এলাকার ত্রিশাল উপজেলার জাকির হোসেন (৩০) ও ফরিদপুরের আব্দুল খালেক (২৮) নামে ২ জন মারা যান।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। এ সময় গুরুতর আহত আরও দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৯টার দিকে তারাকান্শদা উপজেলার বাসিন্দা শহীদ (৩০) নামে আরও একজন মারা যান।
এদিকে, দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের তৎপরতায় যান চলাচল শুরু হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: