জেলার খবর

দেশে গণতন্ত্র চাইলে ধানের শীষে ভোট দিন: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এ সরকার পরিবর্তন না হলে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না—দেশে গণতন্ত্র চাইলে ধানের শীষে ভোট দিতে হবে এভাবে ভোট চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

এ সরকার পরিবর্তন না হলে কোনো জবাবদিহিতা থাকবে না— একদলীয় শাসন ব্যবস্থা, স্বৈরাচারী শাসন ব্যবস্থা পোক্ত হয়ে চলতে থাকবে কাজেই পরিবর্তন আনতে হলে ধানের শীষে ভোট দিতে হবে জানান তিনি।

তিনি আরো বলেন, গণতন্ত্রের স্বার্থে আজ সবগুলো দল এক হয়েছে— ড. কামাল হোসেনকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে এ জোটের একটিই উদ্দেশ্য- গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের বিজয়ের জন্য আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিতে হবে— যাতে দেশের অগণিত নেতাকর্মী যারা কারাগারে আটক রয়েছেন তাদের মুক্ত করতে পারি, মামলা-হামলা থেকে তারাকে মুক্ত হতে পারেন।

নির্বাচনী প্রচারণায় ফখরুল বলেন, শিক্ষিত যুবকরা যতদিন চাকরি পাবে না ততদিন তাদের বেকার ভাতা দেয়া হবে— সেই সঙ্গে অন্যান্য যুবককেও দেয়া হবে।

এরপর তিনি ওই ইউনিয়নের চেরাডাঙ্গী ও বটতলীতে গণসংযোগ করেন। দুপুরে রাজাগাঁও ইউনিয়নের বড়দেশ্বরী, চুয়ামনি ও হোসেন চৌধুরী পাড়া, বিকেলে রহিমানপুর ও জামালপুর ইউনিয়নে গণসংযোগ করার কথা রয়েছে তার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ