৭১ এর পরাজিত সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে ছদ্মবেশী মুক্তিযোদ্ধা ও ছদ্মবেশী কিছু গণতন্ত্রী বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার ভোরে ফেনীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, এ অশুভ অপশক্তিকে প্রতিহত করে বিজয়ী হতে হবে।
এ সময় তিনি সুশাসনের পথে সকল চ্যালেঞ্জকে অতিক্রম করার প্রতিশ্রুতি দেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: