কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বুধবার সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ব্রাহ্মনবাড়িয়াগামী আলিফ পরিবহনের একটি বাস সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় পৌঁছলে এর চাকা পাংচার হয়ে যায়। বাসটিকে রাস্তার পাশে থামিয়ে চালক রুহুল আমিন ও হেলপার খায়ের উদ্দিন চাকা লাগাচ্ছিলেন।
এ সময় পেছন থেকে আর একটি যান গিয়ে সেটিকে ধাক্কা দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত বাস ও নিহতদের মরদেহ উদ্ধার করে। ঘাতক যান ও তার চালককে এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: