আসন্ন নির্বাচনে কঠোর নিরাপত্তা নিশ্চিতে দেশের বিভিন্ন জেলায় টহল দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। গতকাল (মঙ্গলবার) থেকেই জেলায় জেলায় বিজিবি মোতায়েন চলছে।
বুধবার সকাল থেকে নাটোরের চারটি নির্বাচনী আসনে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর চাঁপাইনবাবগঞ্জ থেকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা নাটোর পৌঁছে। পরে তারা শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে অবস্থান নেন।
রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ শাহরিয়াজ বলেন, জাতীয় নির্বাচনে বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: