বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকার খুলনা-মংলা মহাসড়কে বুধবার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
নিহতরা হলেন: বাগেরহাটের রামপাল উপজেলা পেড়িখালী গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদৌস, মোংলা পৌরসভার মাদরাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলে কামরুল। অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।
খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, রাতে ঢাকা থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে আসা আল আরাফাত পরিবহন নামের একটি বাস বাস মহাসড়কের রামপালের সোনাতুনিয়া এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। এ সময় কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।