জেলার খবর

গাজীপুরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

গাজীপুরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত
গাজীপুরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার স্কয়ার ফার্মাসিউটিকেল কারখানার সামনে শনিবার দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় ২ চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো ২ জন।

নিহতরা হলেন: ট্রাকচালক মিজান (২৮) এবং দেলোয়ার হোসেন (২৩)।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার এসআই মো. তারিফুজ্জামান বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বালুভর্তি একটি ট্রাক বিকল হয়ে পড়ে। ট্রাকটি থামিয়ে এর নিচে চালক টায়ার বদলানোর কাজ করছিলেন।

এ সময় টাঙ্গাইলগামী আরেকটি সিমেন্টভর্তি ট্রাক বালুভর্তি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন ধাক্কা দেয়। এতে সিমেন্টভর্তি ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিমেন্টভর্তি ট্রাকচালক মিজানের মৃত্যু হয়।

এ সময় আহত হন দাঁড়িয়ে থাকা ট্রাকচালক দেলোয়ারসহ ৩ জন। তাদের মির্জাপুর কুমুদীনী হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন থেকে দেলোয়ারের মৃত্যু হয়।

নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ