জেলার খবর

ভোটের আগে-পরে ৩ দিন রোহিঙ্গা শিবিরে কড়াকড়ি

রোহিঙ্গা শিবিরে কড়াকড়ি
রোহিঙ্গা শিবিরে কড়াকড়ি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগে-পরে ৩ দিন যাতে রোহিঙ্গারা কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোর চৌহদ্দির বাইরে যেতে না পারেন- সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের ভোটের কাজে ব্যবহার ও তাদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পথ বন্ধ করতেই নির্বাচন কমিশন এ নির্দেশনা দিয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।

এতে বলা হয়েছে, কোনো রোহিঙ্গা ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৩১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ক্যাম্প থেকে বের হতে না পারবেন না। ওই সময় তারা অন্য কোথাও যেতে পারবেন না।

এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদেরও গাড়ি নিয়ে ওই সময় রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

ইসির ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদেরকে যেন নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ব্যবহার করতে না পারে বা তারা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে অথবা কোনো দুষ্কৃতকারী তাদেরকে ব্যবহার করতে না পারে সেজন্য বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন।

এ ক্ষেত্রে শরণার্থী শিবিরের বাইরে রোহিঙ্গাদের চলাফেরায় বিধিনিষেধ ও এনজিওকর্মীদের ক্ষেত্রে কড়াকড়ি করা হলেও খাদ্য, ত্রাণ ও জরুরি স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এসবের বাইরে থাকবে।

জননিরাপত্তা বিভাগে পাঠানো চিঠির অনুলিপি পররাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।

গত বছরের আগস্টের শেষ দিকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। আগে থেকে আরএ চার লাখ রোহিঙ্গা সেখানে অবস্থান করে আছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ