জেলার খবর

গাজীপুরে পাটের গুদামে আগুন

গাজীপুরে পাটের গুদামে আগুন
গাজীপুরে পাটের গুদামে আগুন

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের কেওয়া বাজার এলাকায় সারাহ কম্পোজিট মিলস লিমিটেড (পাটজাত দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে।

সোমবার ভোর ৬টার দিকে কারখানাটির ব্রেকিং কার্ড কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় কর্তৃপক্ষ।

কারখানার জৈষ্ঠ উৎপাদন কর্মকর্তা আমিনুল হক জানান, ভোর পৌনে ৬টার দিকে কারখানার কর্মচারীদের একটি শিফট বিদায় নেয়ার পর আরেকটি শিফটের কর্মীরা কারখানার ভেতরে ঢুকছিল। এসময়ের মধ্যে কারখানাটির মূল ভবনের ব্রেকিং কার্ড রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, খবর পেয়ে গাজীপুর ফায়রি সার্ভিস, শ্রীপুর ফায়ার সার্ভিসহ মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়।

পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন।

আক্তারুজ্জামান বলেন, প্রথমে ওই কারখানার শেডে আগুন লাগে এবং দ্রুত তা গুদামে ছড়িয়ে পড়ে। গুদামে পাট, সুতা ও পাটজাত পণ্যসহ বিভিন্ন দাহ্য উপকরণ থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আগুনে কারখানা শেড এবং ভেতরে থাকা মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে বলে জানালেও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ