ভোটের দিনের সহিংসতায় আহত আরো একজনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।
সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইসমাইল। এ নিয়ে ভোটগ্রহণের সময় সহিংসতায় একজন আনসার সদস্যসহ নিহত হয়েছেন ১৪ জন।
গতকাল-রোববার দুপুরে ভোটগ্রহণের সময় রাজশাহীর গোদাগাড়ীর পালপুরে বিএনপি-জামাত সমর্থকদের হামলায় ছেলেসহ আহত হন ইসমাইল। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের কাজীহাটা গ্রামে। ইসমাইল দেওপাড়া ইউনিয়ণের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: