জেলার খবর

রাজনীতিতে আমি কোনো গ্রুপিংয়ে বিশ্বাস করি না: মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা
মাশরাফি বিন মর্তুজা

নড়াইলের উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট ও তরুণ সমাজকে অগ্রাধিকার দেয়া হবে জানিয়েছেন নড়াইল-২ আসন থেকে সদ্য নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সোমবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনে জয় লাভের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে দূরে সরাতে খেলাধুলায় মনোনিবেশসহ সকল ধরনের সহযোগিতা করা হবে জানিয়ে মাশরাফি বলেন, কৃষি নির্ভর নড়াইলকে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।

কৃষির উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, বিভিন্ন গ্রামীণ সড়কের উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মনোন্নয়নে পদক্ষেপ নিবো। এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো।

মাশরাফি বলেন, মানুষের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে। ব্যক্তিগত চাহিদার চেয়ে সমষ্টিগত মানুষের চাহিদাকে গুরুত্ব দেয়া হবে। জনগণের জন্য আসা সরকারি অনুদান যথাযথভাবে বস্তবায়ন করা হবে।

তিনি বলেন, জনগণের রায়ের প্রতি যথাযথ সম্মান দেখাবো। অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষের মধ্যে ভালো-মন্দ দুটিই থাকে। একটি মানুষের মধ্যে যে ভালোটি আছে সেটি ফুটিয়ে তুলতে হবে।

মাশরাফি বলেন, খেলার মাঠে যেমন পরিচ্ছন্নভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করি, রাজনীতিতেও দলমত নির্বিশেষে সবার প্রতি শ্রদ্ধা থাকবে। রাজনীতিতে আমি কোনো গ্রুপিংয়েও বিশ্বাস করি না।

২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের সঙ্গে কোনো আপোস নয় জানিয়ে মাশরাফি বলেন, সামনের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলবো, খেলার ব্যাপারে কোন ছাড় নয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ