আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ জন্মস্থান ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়। সেখানে হয় তৃতীয় নামাজে জানাজা। এসময় জানাজায় অংশ নেয়া মানুষের ভিড় জনসমুদ্রে পরিণত হয়। পরে তার মৃতদেহ ঢাকায় নিয়ে আসা হয়।
আওয়ামী লীগের জননন্দিত নেতা সৈয়দ আশরাফের মরদেহ রোববার হেলিকপ্টারে করে ঢাকা থেকে তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
বেলা-১২টার পর শোলাকিয়া ঈদগাহ ময়দানে তাঁর দ্বিতীয় নামাযের জানাজা হয়। দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ভীড়ে কাণায় কাণায় পূর্ণ হয় শোলাকিয়ার বিশাল ময়দান। জানাজা শেষে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তাকে শেষ বিদায় জানান এলাকাবাসী।
পরে কফিনবন্দী মরদেহটি তাঁর জন্মস্থান ময়নসিংহে নিয়ে যাওয়া হয়। বেলা ২টার দিকে মরদেহ বহনকারী হেলিকপ্টারটি জেলা সার্কিট হাউজ মাঠে অবতরণ করে। প্রশাসনের পক্ষ থেকে সেখানেও তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে আঞ্জুমান ঈদগাহ মাঠে সৈয়দ আশরাফের তৃতীয় নামাজে জানাজা হয়। তাকে শেষ বিদায় জানাতে ভীড় করেন হাজারো মানুষ।
এরপর বেলা ৩টার দিকে সৈয়দ আশরাফের মৃতদেহ নিয়ে হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে রওনা হয়। পরে রাজধানীর বনানী কবর স্থানে তাকে দাফন করা হয়।