বান্দরবানে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে খালের উপর কাটাতারের বেড়া সংস্কার করছে মিয়ানমার। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তের কোনারপাড়ায় নোম্যানস ল্যান্ডে অবস্থিত রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তে খালের উপর পাইলিং করে পিলার স্থাপন করে কাঁটাতারের বেড়া সংস্কার করছে মিয়ানমার। ৮ থেকে ১০ ফুট পর পর পাকা পিলার স্থাপন করা হচ্ছে।
খালের উপর এ ধরণের পাকা স্থাপনা নির্মাণের কারণে কোনারপাড়ার রোহিঙ্গা শিবিরসহ তুমব্রু এলাকাটি পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা করছেন নো ম্যান্স ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গারা।
তবে গত কয়েকদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ঘুমধুমের তুমব্রু খালের উপর ব্রিজ নিমার্ণ করছে মিয়ানমার এ ধরনের খবর শিরোনাম হলে ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজ নির্মাণের বিষয়ে সত্যতা পাওয়া যায়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: