ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরের বীরপাশা এলাকায় মঙ্গলবার গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে মাইক্রোবাসের ৫ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার বলেন, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই পাঁচ মাইক্রো যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন তিনজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: