নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে চার জন মারা গেছেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলাম বলেন, রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের বস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন জনের পরিচয় মিলেছে।
তারা হলেন- সদর পৌরসভার বাঘানগর এলাকার মোমেন, ব্রাম্মন্দী ইউনিয়নের মারওয়ারদী এলাকার শহিদুল্লাহ ও মাইক্রোবাসচালক রাজু।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের বস্তল এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চার জনের মৃত্যু হয়।
ওসি বলেন, বাড়ি আড়াইহাজারে— তবে তারা মাদকসক্ত ছিলেন বলে জানা গেছে।
তিনি আরো জানান, স্বজনরা কোনো কিছু না জানিয়েই মরদেহগুলো নিয়ে গেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: