জেলার খবর

এ সরকারের অধীনে আর নির্বাচনে যাবে না ঐক্যফ্রন্ট: ফখরুল

  এ সরকারের অধীনে আর নির্বাচনে যাবে না ঐক্যফ্রন্ট: ফখরুল
এ সরকারের অধীনে আর নির্বাচনে যাবে না ঐক্যফ্রন্ট: ফখরুল

এ সরকার ও সিইসির অধীনে আর কোনো নির্বাচনে যাবে না ঐক্যফ্রন্ট-এমন কথা জানিয়েছেন ফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট এলাকায় নির্বাচনী সহিংসতায় নিহত বিএনপি নেতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন-৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে সরকার গণশত্রুতে পরিণত হয়েছে—একই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে আরেকটি নতুন নির্বাচনের দাবি তুলে ধরেন মির্জা ফখরুল।

কলঙ্কিত এ নির্বাচনের ফলাফল দেশের জনগণের কাছে মুখ্য বিষয় নয়— মুখ্য বিষয় হচ্ছে-জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে- জনগণের ভোট ডাকাতি করা হয়েছে বলেন তিনি।

তিনি আরো বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটের সুযোগ পেয়েছিল— কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করেছে সুতরাং এ ফলাফলের সরকার সঠিক নয় তাই এ সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না।

এ ভোট বাতিল করে পুনরায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

গত নির্বাচনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি তথা ঐক্যফ্রন্টের অনেক নেতাকর্মীকে নির্মমভাবে খুন করেছে। নিহতদের প্রতি ঐক্যফ্রন্ট সমবেদনা জানায়। আমরা তথা সারা দেশবাসী নিহতদের পরিবারের পাশে থাকবো বলেন ফখরুল।

প্রথমে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা রাজপুরের খলাইঘাট এলাকায় নির্বাচনী সহিংসতায় নিহত ওয়ার্ড বিএনপির নেতা তোজাম্মেল হকের কবর জিয়ারত করেন। এরপর নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। এরপর নিহত বিএনপি নেতার বাড়ির পাশে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এ সময় কাদের সিদ্দিকী, আব্দুর রব, জাফর উল্লাহ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ